কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীদের উচ্চশিক্ষা বৃত্তি ও গবেষণার সুবিধার্থে প্রাতিষ্ঠানিক ইমেইল কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ভার্চুয়াল রুমে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. বিশ্বজিত্ চন্দ্র দেব, প্রকৌশল অনুষদের ডিন মো. তোফায়েল আহমেদ, আইটি সেলের সহকারী ডাটাবেজ প্রোগ্রামার মো. মাসুদুল হাসানসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। প্রাতিষ্ঠানিক ইমেইল সেবাপ্রাপ্তির ব্যাপারে আইটি সেলের সহকারী নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার মো. সাইফুল ইসলাম বলেন, ইমেইলের জন্য শিক্ষার্থীদের নির্দিষ্ট ফরমের মাধ্যমে আবেদন করতে হবে।