রংপুরে চালের গুদামে অভিযান, ছয় প্রতিষ্ঠানকে জরিমানা

রংপুরের মাহিগঞ্জের বিভিন্ন চালের গুদামে অভিযান চালিয়ে ছয় প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পণ্যের মোড়কে পাটের ব্যবহার নিশ্চিত ও পরিবেশের জন্য ক্ষতিকর পলিব্যাগ ব্যবহারের দায়ে এ অর্থদণ্ড  দেওয়া হয়। গতকাল বৃহস্পতিবার রংপুর জেলা প্রশাসন ও মোবাইল কোট যৌথ পরিচালনায় এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন রংপুর জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা। প্রতিষ্ঠান ছয়টি হলো জয়নাল ট্রেডার্স, ফারুক ট্রেডার্স, ফিরোজ ট্রেডার্স, আনসার ট্রেডার্স, মোখলেস ট্রেডার্স ও তাজুল ট্রেডাস।

এ ধরনের অভিযান অব্যাহত রাখার কথা জানিয়ে মাহমুদ হাসান মৃধা বলেন, পণ্যের মোড়কে পাটের ব্যবহার নিশ্চিত ও পরিবেশের জন্য ক্ষতিকর এবং সরকারিভাবে নিষিদ্ধ পলিব্যাগ মোড়ক হিসেবে ব্যবহার করায় এ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে পাট অধিদপ্তর ও মেট্রোপলিটন পুলিশ সহযোগিতা করেছে। তিনি আরো জানান, অভিযান চলাকালীন ছয়টি চাল গুদামের মালিককে ২০ হাজার টাকা করা হয়।