ঘিওরে বিট পুলিশিং নিয়ে মতবিনিময়

ঘিওর থানার আয়োজনে উপজেলার সাতটি ইউনিয়নের বিট পুলিশিং কার্যক্রম নিয়ে মতবিনিময় সভা হয়েছে। গতকাল উপজেলার পাবলিক লাইব্রেরি মাঠে এ মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়। ঘিওর থানার ওসি মো. রিয়াজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার রিফাত রহমান শামীম পিপিএম। বিশেষ অতিথি ছিলেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো. হাফিজুর রহমান (প্রশাসন ও অপরাধ), উপজেলা নির্বাহী কর্মকর্তা আইরিন আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার (শিবালয় সার্কেল) তানিয়া সুলতানা, ঘিওর সরকারি কলেজের অধ্যক্ষ মো. আমীর হোসেন, জেলা পরিষদ সদস্য আ. খালেক বিএসসি, ঘিওর উপজেলা শাখার কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি মাওলানা আব্দুল মতিন মুসা প্রমুখ ।