শিগগিরই নবাব পত্নী কারিনা কাপুর খানকে ‘তখত’ ও ‘লাল সিং চন্দ্র’ সিনেমায় দশর্করা দেখতে পাবেন। এতে বলিউড সুপারস্টার আমির খানের সঙ্গে পর্দা ভাগাভাগী করবেন তিনি।—এ খবর নতুন নয়। আমির খানের সিনেমা মানেই নতুন চমক! অন্যদিকে ক্যারিয়ারে অসংখ্য হিট ছবি উপহার দিয়েছেন কারিনা। এক সময় ছিলেন জনপ্রিয়তার তুঙ্গে। আর তাই কারিনার কাজ ও ব্যক্তিজীবন নিয়ে বলিপ্রেমীদের আগ্রহও অনেক বেশি। তবে কবে আসবে সিনেমা দুটি, কখন পর্দায় নতুন চমকে দেখতে পাবেন তাকে?—এমন প্রত্যাশা নিয়ে অপেক্ষা করছেন তার ভক্তরা। সাম্প্রতিক সময়গুলোতে কাজ নিয়ে খুব বেশি সবর না থাকলেও ব্যক্তিজীবন নিয়ে ভক্তদের খুব কাছেই থাকেন এ অভিনেত্রী। ইনস্টাগ্রামে নিয়মিত ছবি পোস্ট করে নিজের সব খবরা-খবর জানান দেন তিনি। সম্প্রতি এমনই একটি খবরে শিরোনামে এলেন কারিনা। নিজের ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন ‘অপেক্ষা’। ছবিটি দেখে যে কেউ নিশ্চিত করে বলতে পারবে মা হতে যাচ্ছেন কারিনা! বিষয়টি আরো একধাপ এগিয়ে নিয়ে যান মালাইকা আরোরা। তিনি ছবির নিচে কমেন্ট করেন, ‘আমিও অপেক্ষায় আছি।’ আর এতেই ছবিটি নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায়। এছাড়া নতুন বছরের শুরু কারিনা বেশকিছু ছবি পোস্ট করে লিখেছিলেন, ‘জোর করে ছেলেদের একফ্রেমে নিয়ে আসার চেষ্টা। নতুন বছর নতুন সূচনায় শুরু করছি!’ এ থেকেই তার ভক্তরা নিশ্চিত হয়েছেন নতুন সূচনা বলতে আবারো মা হওয়ার দিকেই ইঙ্গিত করেছেন কারিনা।