দেশে ফেরার প্রস্তুতিতে শাবনূর

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শাবনূর বর্তমানে অস্ট্রেলিয়ায় বসবাস করছেন। সম্প্রতি  ফেসবুকের একটি অ্যাকাউন্ট নিয়ে তৈরি হয়েছে সমস্যা, যেটা শাবনূরের ফেসবুক অ্যাকাউন্ট নয়। শাবনূরের ফেসবুক শুধু একটি পেজ ও ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট আছে। সেখানেই সক্রিয় থাকেন আলোচিত এই অভিনেত্রী। অস্ট্রেলিয়া থেকে শাবনূর বলেন, ‘আমার নামে ফেসবুকে ভুয়া অ্যাকাউন্ট খোলা হয়েছে। যেখানে পঞ্চাশ হাজারের বেশি ফলোয়ার আছে। সবাইকে অনুরোধ করছি তারা যেন কোনোভাবেই ভুয়া অ্যাকাউন্ট থেকে কোনো ধরনের প্রতারিত না হন। আমার ভক্ত ও শুভাকাঙ্ক্ষিরা চাইলে আমার সঙ্গে ইনস্টাগ্রামে যোগাযোগ করেতে পারেন। ফেসবুকে আমি নেই।’

করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে দেশে ফিরবেন শাবনূর। সিনেমায় কাজ করার পরিকল্পনা রয়েছে তার। বর্তমানে সেই প্রস্তুতি নিচ্ছেন তিনি।