গ্লোবাল পিস চেইনের বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর তাসমিয়া নুহিয়া আহমেদ

শান্তি বাস্তবায়নে কাজ করা আন্তর্জাতিক সংস্থা গ্লোবাল পিস চেইনের কান্ট্রি ডিরেক্টর হলেন তাসমিয়া নুহিয়া আহমেদ। তরুণ্যকে প্রাধান্য দিয়ে তাসমিয়াকে কান্ট্রি ডিরেক্টর নিয়োগ দিয়েছে সংস্থাটি। বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী তাসমিয়া ডেইলি আওয়ার টাইমের নির্বাহী সম্পাদক। বাংলাদেশে জাতিসংঘের নির্ধারিত এসডিজি অর্জনে কমিউনিটি ভিত্তিক কার্যক্রমগুলো স্থানীয় ও জাতীয় পর্যায়ে সমন্বয় করার কাজটি করছে গ্লোবাল পিস চেইন। —প্রেস বিজ্ঞপ্তি