রংপুরের পীরগঞ্জে ৭ম শ্রেণির ছাত্রী গণধর্ষণের ঘটনায় জড়িত ২ জনকে গ্রেফতার করা হয়েছে। গত শনিবার ১৯শ জানুয়ারি দিবাগত রাতে পীরগঞ্জ থানা পুলিশ এদের গ্রেফতার করে।
পুলিশ, মামলার সূত্র ও ধর্ষণের শিকার শিশুর মা মজিদা খাতুন জানায়, উপজেলার কাবিলপুর ইউনিয়নের রাঙ্গামাটি ছেনাগাড়ী গ্রামের জয়নাল আবেদীনের কন্যা চতরা আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী গত ১২ জানুয়ারি স্কুল শেষে বাড়ি ফিরছিল। পথে প্রকৃতির ডাকে সাড়া দেয়ার জন্য চতরা ধাপেরহাট টেম্পুস্ট্যান্ড সংলগ্ন এমদাদুল হকের ভাড়াটে বাসায় ব্যবহারের জন্য যায়। সেখানে দুই মহিলার সহযোগিতায় কৌশলে তাকে আটকে রেখে ৫ দিন ধরে পালাক্রমে ধর্ষণ করা হয়। এদিকে সন্ধ্যা ঘনিয়ে গেলেও ওই ছাত্রী বাড়ি না ফেরায় তার অভিভাবকরা বিভিন্ন স্থানে খোঁজ করেন। টানা ৫দিন পর ওই ছাত্রীকে উক্ত এমদাদুলের বাড়ি থেকে গত বুধবার লোকজন উদ্ধার করে।
পরে ওই ছাত্রী গণধর্ষনের ঘটনা ফাঁস করে। এ ঘটনায় নুপুর, শিরিনা, মাহফুজার, গোলাম মোস্তফা, আলমগীর, খোকন, জিয়াসহ সাত জনকে আসামি করে গতকাল রবিবার পীরগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-২৯/২৯।
আরও পড়ুনঃ গোপনে প্রধান শিক্ষক নিয়োগ: হাইকোর্টের রুল জারি
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সরেস চন্দ্র জানায়, এ ঘটনায় মাহফুজার রহমান মাফু ও এমদাদুল হকের স্ত্রী শিরীনাকে গ্রেফতার করা হয়েছে। অবশিষ্টদের গ্রেফতারের চেষ্টা চলছে।
ইত্তেফাক/নূহু