সুনামগঞ্জের ধর্মপাশা উজেলায় জলমহাল দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত ও ১০জন আহত হয়েছেন।বৃহস্পতিবার রাতে সোনই নদী জলমহাল এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত শ্যাম চরণ বর্মণ (৬০) সোনই গ্রামের বাসিন্ধা। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সোনই নদী জলমহাল সোনই মৎসজীবী সমিতি উপজেলা প্রশাসন থেকে ইজারা আনে। পরে সোনই মৎসজীবী সমিতি লোকজন দুইভাগে বিভক্ত হয়ে পড়েন। জলমহল দখল নিয়ে দুই পক্ষ বিরোধে জড়িয়ে পড়ে।
অতিরিক্ত পুলিশ সুপার হায়াত উন নবী জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। জলমহাল এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
ইত্তেফাক/কেকে