বাংলাদেশের উপন্যাস নিয়ে যখন কলকাতার শ্রেষ্ঠ নির্মাতা সিরিজ নির্মাণ করেন তখন কলকাতার তারকাদের ভেতরেও বাংলাদেশি লেখকের বই নিয়ে বেশ কৌতুহল দেখা দেয়। তাই রাহিতুল ইসলামের পকেট বুক ‘ভালোবাসি’র একটি রিভিউ ভিডিও প্রকাশ করেছেন কলকাতার অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায়। নতুন বছরের প্রথমদিন নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রাম ও ফেসবুকে রূপসা এই রিভিউ ভিডিওটি পোস্ট করেছেন।
ভিডিওটিতে ভালোবাসি গল্পের বিষয়বস্তুর প্রতি মুগ্ধতা প্রকাশ করেছেন কলকাতার জনপ্রিয় এই অভিনেত্রী। পাশাপাশি কলকাতার পাঠকদেরও বইটি সংগ্রহ করতে উত্সাহ দিয়েছেন। প্রকাশিত ওই ভিডিওটিতে রূপসা জানিয়েছেন, ভালোবাসি বইটি কলকাতায়ও পাওয়া যাচ্ছে।