স্পোর্টস রিপোর্টার
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে হোম সিরিজের জন্য বাংলাদেশ জাতীয় দলের ক্যাম্প শুরু হবে আগামীকাল। এ দিন সকালে টিম হোটেলে উঠবেন প্রাথমিক দলের ক্রিকেটাররা। ক্যাম্প শুরুর আগেই ঢাকায় ফিরেছেন বাংলাদেশ দলের বিদেশি কোচরা।
গতকাল ঢাকায় এসে পৌঁছেছেন হেড কোচ রাসেল ডমিঙ্গো, বোলিং কোচ ওটিস গিবসন, ফিল্ডিং কোচ রায়ান কুক ও কম্পিউটার অ্যানলিস্ট শ্রীনিভাস চন্দ্রশেখরন। বিসিবির লজিস্টিকস বিভাগ গতকাল এ তথ্য নিশ্চিত করেছে। ঢাকায় ফিরে কোয়ারেন্টাইনে থাকবেন ডমিঙ্গোরা। পরপর দুইবার করোনা নেগেটিভ রিপোর্ট পেলে দলের সঙ্গে যোগ দিবেন তারা।
ক্যাম্পে ১৪ ও ১৬ জানুয়ারি দুটি প্রস্তুতি ম্যাচ খেলবেন ক্রিকেটাররা। তারপরই তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য বাংলাদেশের ওয়ানডে দল ঘোষণা করা হবে।