স্পোর্টস রিপোর্টার
উশু নামের খেলা সম্পর্কে এখনো দেশের সাধারণ মানুষদের খুব একটা জানা নেই। কাল জানা গেল এই খেলায় গ্র্যান্ডমাস্টার খেতাব রয়েছে। উশুর কোচ আলমগীর শাহ ভুইয়া নামের এই ব্যক্তিকে গ্র্যান্ডমাস্টার খেতাব দিয়েছে বাংলাদেশ উশু ফেডারেশন। ফেডারেশনের সাধারণ সম্পাদক দুলাল হোসেন সংবাদমাধ্যমকে জানিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের উশুতে অনেক গ্র্যান্ডমাস্টার রয়েছে। তাই আমরা তাকে এই উপাধি দিয়েছি। এখন আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ের জন্য আমরা চীনে আন্তর্জাতিক উশু ফেডারেশনে (আইডব্লুইউএফ) আলমগীর শাহ ভুইয়ার কাগজপত্র পাঠাব। যেন আন্তর্জাতিকভাবে গ্র্যান্ডমাস্টারের স্বীকৃতি দেওয়া হয় আলমগীর শাহ ভুইয়াকে ।’ সম্প্রতি জাতীয় উশু চ্যাম্পিয়নশিপে ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল গ্র্যান্ডমাস্টারের একটি ক্রেস্ট আলমগীর শাহ ভুইয়ার হাতে তুলে দেন।