ঘন কুয়াশায় উড়োজাহাজ ওঠা-নামায় বিঘ্ন

সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা

ঘন কুয়াশার কারণে সৈয়দপুর বিমানবন্দরে প্লেন ওঠা-নামায় বিঘ্ন সৃষ্টি হয়েছে। ফলে দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রীরা। সৈয়দপুর বিমানবন্দর সূত্র জানায়, গত বৃহস্পতিবার ঘন কুয়াশার কারণে সকাল থেকে ছয়টি প্লেন ওঠা-নামায় বিঘ্নের সৃষ্টি হয়। বিকাল চারটা ৪৫ মিনিটে পরিস্থিতি উন্নতি হলে প্লেন চলাচল স্বাভাবিক হয়। ইউএস বাংলা এয়ারলাইন্সের যাত্রী শায়লা বানু জানান, বিকালে ঢাকায় জরুরি মিটিং ছিল। ঐ মিটিং আর ধরা যাচ্ছে না। সৈয়দপুর বিমানবন্দর ব্যবস্থাপক সুপলব কুমার ঘোষ জানান, ভিজিবিলিটি সংকটের কারণে বিমান উড্ডয়ন, অবতরণ অনিশ্চয়তায় পড়ে। কুয়াশার কারণে প্লেন চলাচল স্বাভাবিক রাখা যাচ্ছে না।