যান্ত্রিক ত্রুটির কারণে গত বছরের ৩১ অক্টোবর থেকে নোয়াখালীর হাতিয়া উপজেলার হাতিয়া পৌরসভা এলাকায় বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ১৬ ঘণ্টার স্থলে ৬ ঘণ্টায় নেমে আসে। ৭০ দিন পার হলেও উপজেলা পরিষদ এলাকা ব্যতীত পৌরসভার অন্যান্য এলাকায় প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা ধরে লোডশেডিং চলতে থাকে। কোন কোন এলাকায় প্রতিদিন ৪-৫ ঘণ্টার বেশি বিদ্যুৎ থাকে না।
কয়েকজন বিদ্যুৎ গ্রাহক অভিযোগ করেন, অতীতে শীতকালে হাতিয়ায় বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক ছিল। কিন্তু এ বছর বিদ্যুতের নাজুক পরিস্থিতির কারণে গ্রাহকদেরকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে।
ওছখালী বাজার বণিক কল্যাণ সমিতির সভাপতি মো. শাহাদত হোসেন জানান, বিদ্যুতের ঊর্ধ্বতন কর্মকর্তাদের গাফিলতি ও উদাসীনতার কারণে হাতিয়াতে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার উন্নতি হচ্ছে না।
এ ব্যাপারে আবাসিক প্রকৌশলী মো. মশিউর রহমান এ প্রতিবেদককে জানান, ইঞ্জিন মেরামতের কাজ প্রক্রিয়াধীন রয়েছে। সময়মত যন্ত্রাংশ ক্রয় করতে না পারার কারণে ইঞ্জিন মেরামতের কাজ বিলম্ব হচ্ছে।
ইত্তেফাক/এএএম