ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো)-এর ২০১৯-২০ অর্থবছরের ২৪তম এজিএম গতকাল ডিজিটাল মাধ্যমে অনুষ্ঠিত হয়। ডেসকো বোর্ডের চেয়ারম্যান মাকছুদা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বোডের পরিচালকবৃন্দ, ডেসকোর ব্যবস্থাপনা পরিচালক, শেয়ারহোল্ডারবৃন্দ সভায় অংশগ্রহণ করেন। সভায় ১০ টাকা মূল্যমানের প্রতিটি শেয়ারের বিপরীতে ১০ শতাংশ হারে ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করা হয়
০০০
দেশীয় ই-কমার্স মার্কেটপ্লেস ইভ্যালি ডট কম লিমিটেডের সঙ্গে যুক্ত হলো দেশের অন্যতম ডিজিটাল সেবা প্রদানকারী প্রতিষ্ঠান রবি। এর মাধ্যমে রবির অ্যান্ড্রয়েড স্মার্ট ডিভাইস বিনজ কিনতে পারবেন ইভ্যালির গ্রাহকেরা। সম্প্র্রতি এ সংক্রান্ত সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন এবং রবির চিফ কমার্শিয়াল অফিসার (সিসিও) শিহাব আহমেদ।
০০০০
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের দুই দিনব্যাপী ব্যবসায় উন্নয়ন সম্মেলন শনিবার রাজধানীর একটি হোটেলে শুরু হয়েছে। ব্যাংকের বোর্ড অব ডাইরেক্টরস-এর চেয়ারম্যান অধ্যাপক মো. নাজমুল হাসান প্রধান অতিথি হিসেবে এ সম্মেলনের উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মুহাম্মদ মুনিরুল মওলা। এ সময় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন