পেসাপালোতে আনসার সেরা

স্পোর্টস রিপোর্টার

ওয়ালটন জাতীয় নারী পেসাপালোতে আনসার চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল পল্টনস্থ আউটার স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে আনসার  ২০-১০ রানে পুলিশকে হারায়। স্থান নির্ধারণ ম্যাচে ঢাকা ৫-২ রানে সাভার কমিনিউটি স্পোর্টস দলকে হারিয়ে তৃতীয় হয়। পুরস্কার বিতরণ করেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি। এ সময় ওয়ালটনের পরিচালক ইকবাল বিন আনোয়ার, আনসারের সহকারী পরিচালক রায়হান ফকির ও সাধারণ সম্পাদক তালহা জুবায়ের উপস্থিত ছিলেন।