কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের রামু ও টেকনাফে পৃথক অভিযানে ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবাসহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার পৃথক অভিযান চালানো হয় বলে জানিয়েছেন কক্সবাজার গোয়েন্দা পুলিশের (ডিবি) ইন্সপেক্টর শেখ মুহাম্মদ আলী। তিনি বলেন, সকাল ৯টার দিকে রামুর ঈদগড়ের রেনুর ছড়া নামক এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় ১ লাখ ইয়াবাসহ হাফেজ আহমেদকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে রামু থানায় মামলা হয়েছে। অন্যদিকে, ভোর রাতে টেকনাফের সাবরাং ডেইল পাড়া এলাকায় অভিযান চালিয়ে ৪০ হাজার ইয়াবাসহ নুরুল ইসলাম ও জামাল হোসেনকে গ্রেফতার করা হয়। টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাফিজুর রহমান বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে।