কাউখালীতে বিপুল কারেন্ট জাল জব্দ

কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা

পিরোজপুর জেলার কাউখালী, নেছারাবাদ ও বরিশালের বানরিপাড়ার সন্ধ্যা নদীতে শনিবার দিনব্যাপী অভিযান চালিয়ে ১ লাখ ৬০ হাজার মিটার কারেন্ট জাল ও চরগড়া জব্দ করেছে কোস্ট গার্ড। কোস্ট গার্ড পশ্চিম জোনের কন্টিনজেন্ট কমান্ডার এম স্বপন দাড়িয়া কারেন্ট জাল জব্দের সত্যতা নিশ্চিত করে জানান, শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত সন্ধ্যা নদীর কাউখালী, নেছারাবাদ ও বানারীপাড়া উপজেলার বিভিন্ন পয়েন্টে অভিযান চালায় কোস্টগার্ড। অভিযানের খবর পেয়ে জাল ব্যবহারকারীরা জাল ফেলে পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। দুপুরে কাউখালী খাদ্য গুদামসংলগ্ন মাঠে কাউখালী উপজেলা মত্স্য কর্মকর্তা ফনি ভুষণ পালের উপস্থিতিতে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়।