বড়াইগ্রাম উপজেলা প্রেসক্লাবের সভাপতি অহিদুল ও সম্পাদক মান্নান

বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা

বড়াইগ্রাম উপজেলা প্রেসক্লাবের নির্বাচনে ২০২১-২০২২ মেয়াদে মো. অহিদুল হক (যুগান্তর) সভাপতি ও মো. আব্দুল মান্নান (ইত্তেফাক) সাধারণ সম্পাদক পদে পুনর্নির্বাচিত হয়েছেন। শুক্রবার বড়াইগ্রাম পৌরসভা মিলনায়তনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন শেষে প্রধান নির্বাচন কমিশনার বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) নাটোর জেলা প্রতিনিধি ফারাজী আহম্মদ রফিক বাবন ফলাফল ঘোষণা করেন। এ সময় নির্বাচন কমিশনার দৈনিক দেশ রূপান্তরের জেলা প্রতিনিধি আব্দুল হাকিম ও উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক শহীদুল হক সরকার উপস্থিত ছিলেন।