শীতার্তদের পাশে স্বেচ্ছাসেবী সংগঠন বিডিএইড

শীত মোকাবিলায় সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর কর্মসূচি হাতে নিয়েছে বিডিএইড। তারই ধারাবাহিকতায় গতকাল কদমতলী থানার বায়তুল কুরআন দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা লিল্লাহ বোডিংয়ে ছাত্রদের মধ্যে শীতবস্ত্র, খাবার ও মাস্ক বিতরণ করা হয়। সংগঠনের চেয়ারম্যান সাইফুর রহমান সোহাগ জানান, ‘আমরা আমাদের সাধ্যমত চেষ্টা করছি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর। বিডিএইডের উদ্যোগে এর আগেও করোনাকালীন কঠিন সময়ে আমরা সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছি। সংগঠনের এই ধারাবাহিক কর্মসূচি চলবে পুরো শীতকাল জুড়ে। আরো উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক ইমরান খান, অর্থ সম্পাদক দেলোয়ার শাহাজাদা, সদস্য শাফায়াত উল্লাহ্, নূরউদ্দিন, এজাজুল ইসলামসহ অনেকে। —প্রেস বিজ্ঞপ্তি