যশোর অফিস
শীতের পোশাক কিনতে আসার পথে যশোরের অভয়নগরের নওয়াপাড়া বাজারে ট্রাক চাপায় ঘটনাস্থলে মারা গেছেন নড়াইলের দুই যুবক। গতকাল শনিবার যশোর-খুলনা মহাসড়কের সরদার জুট মিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—নড়াইলের শেখহাটি ইউনিয়নের পঁচিশা গ্রামের মো. আছিয়ার মোল্যার ছেলে রানা মোল্যা (২৬) ও একই এলাকার হালিম হাওলাদারের ছেলে নাসির হাওলাদার (২৫)।