কাভার্ড ভ্যান ট্রাক প্রাইম মুভার পণ্য পরিবহন মালিক অ্যাসোসিয়েশেন নির্বাচন

মুকবুল সভাপতি জাফর মহাসচিব

বাংলাদেশ কাভার্ড ভ্যান ট্রাক প্রাইম মুভার পণ্য পরিবহন মালিক অ্যাসোসিয়েশেনের ৩১ সদস্যবিশিষ্ট কমিটি গঠিত হয়েছে। সভাপতি নির্বাচিত হয়েছেন আলহাজ মুকবুল হোসেন এবং মহাসচিব চৌধুরী জাফর আহমেদ। অন্যান্য পদে নির্বাচিত হয়েছেন কার্যকরি সভাপতি সামসুর রহমান খান মানিক, সহসভাপতি সাদরুল ইসলাম, হাজি জহুর আহমেদ, কাজি মো. সারোয়ার হোসেন, নরেন্দ্র নাথা সাহা, আবুল কাশেম, আলহাজ মো. মাছুম পাটওয়ারী, অতিরিক্ত মহাসচিব আবদুল মোতালেব। অপরদিকে ঢাকা বিভাগের সাধারণ সম্পাদক আলহাজ মো. নজরুল ইসলাম লিটন, সিলেট বিভাগে গোলাম ফারুক, বরিশাল বিভাগে ইউনুছ বেপারী। এছাড়া যুগ্মসম্পাদক আফিরুর রহমান রুবেল, আলহাজ জসিম উদ্দিন, হাজি মো. শাহজাহান, তাজুল ইসলাম। সহসাধারণ সম্পাদক এম এ লতিফ খান, জসিম উদ্দিন, অর্থসম্পাদক আলহাজ মো. আলমগীর হোসেন। সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম, বন্দরবিষয়ক সম্পাদক শামসুজ্জামান সুমন, দপ্তর সম্পাদক আলমগীর হোসেন, আন্তর্জাতিক সম্পাদক মনিরুল ইসলাম চৌধুরী, প্রচার ও প্রকাশনা নুরে আলম রনি, সমাজ কল্যাণ হাজি আলমগীর হোসেন। নির্বাহী সদস্য প্রতাপ কুমার সাহা, রুহুল আমিন বিশ্বাস রানা ও দানিয়েল হোসেন। গত ২ জানুয়ারি (২০২১-২০২৩) নির্বাচন অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার অ্যাসোসিয়েশনের তেজগাঁও ট্রাক স্ট্যান্ড টার্মিনালস্থ কেন্দ্রীয় কার্যালয়ে নতুন কমিটির শপথ বাক্য পাঠ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। —সংবাদ বিজ্ঞপ্তি