করোনার টিকা নিলেন রানি এলিজাবেথ ও প্রিন্স ফিলিপ

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ এবং তার স্বামী ডিউক অব এডিনবরা প্রিন্স ফিলিপ কোভিড -১৯ টিকা নিয়েছেন। বাকিংহাম প্যালেস একথা জানিয়েছে। রাজপরিবারে একটি সূত্র জানায়, শনিবার উইন্ডসর ক্যাসলের পারিবারিক চিকিত্সক এই টিকা প্রয়োগ করেছিলেন তাদের শরীরে। করোনার টিকা নিয়ে যেনো কারো মনে কোনো সংশয় না থাকে সে জন্য তারা সবার কাছে টিকা প্রয়োগের বিষয়টি জানানোর সিদ্ধান্ত নেন।  তাদের বিশ্বাস, এখন অন্যরাও নির্দিধায় এই টিকা নিতে পারবে।

রানির বয়স ৯৪ বছর এবং তার স্বামী প্রিন্স ফিলিপের ৯৯ বছর।  যুক্তরাজ্যে ৮০ বছরের বেশি বয়সী ব্যক্তিরা উচ্চ-অগ্রাধিকারের গ্রুপগুলির মধ্যে রয়েছেন যাদের প্রথমে ভ্যাকসিন দেওয়া হচ্ছে। করোনার মধ্যে রানি ও প্রিন্স ফিলিপ উইন্ডসর ক্যাসেলের বাড়িতে দিন কাটাচ্ছেন।