সিলেট কেন্দ্রীয় কারাগারে হত্যা মামলায় দণ্ডিত আসামি রুবেলা মিয়া নামের এক কয়েদীর মৃত্যু হয়েছে।
শনিবার রাতে সিলেট কেন্দ্রীয় কারাগারের জেলার মুজিবুর রহমান তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
ওই কয়েদীকে কারাগার থেকে অচেতন অবস্থায় হাসপাতালে পাঠানো হয় শুক্রবার রাতে। সেখানে তার মৃত্যু হয় বলে সূত্র জানায়। পোস্টমর্টেম রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানান জেলার।
রুবেল মিয়া কুমিল্লা জেলার লাকসাম এলাকার হাসেম মিয়ার পুত্র। ২০১৬ সাল থেকে কারাভোগ করছেন তিনি। একটি হত্যা মামলায় তার ৩০ বছরের সাজা হয়। তার বিরুদ্ধে আরেকটি মামলা চলমান রয়েছে। রুবেলের মরদেহ ময়নাতদন্ত শেষে ওসমানী হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
ইত্তেফাক/জেডএইচ