সুন্দরবনে ড্রোন জব্দ, বহনকারীকে জরিমানা

পূর্ব সুন্দরবনের কটকায় পর্যটকের কাছ থেকে ড্রোন উদ্ধারের ঘটনায় রবিবার (১০ জানুয়ারি) দুপুরে একটি বিভাগীয় মামলা হয়েছে। এ ঘটনায় ড্রোন বহনকারীকে অর্থ জরিমানা করা হয়েছে।

বনবিভাগ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ৩৫ জন পর্যটক এমভি ‘টাঙ্গুয়ার হাওড়’ লঞ্চে করে শনিবার (৯ জানুয়ারি) সকালে সুন্দরবনের শরণখোলায় অবকাশ যাপনে যায়। এ সময় একজন পর্যটক সুন্দরবনে নিষিদ্ধ ড্রোন উড়িয়ে ছবি তুলছে বলে বনরক্ষীদের কাছে খবর আসে। পরে ড্রোনটি উদ্ধার করে কটকা অভয়ারণ্য কেন্দ্রে জমা রাখা হয়। 

আরও পড়ুনঃ সালথায় শিশু ধর্ষণের অভিযোগ, ৬০ বছরের বৃদ্ধ গ্রেফতার.

পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মুহাম্মদ বেলায়েত হোসেন মুঠোফোনে জানান, সুন্দরবনে ড্রোন উদ্ধারের ঘটনায় একটি বিভাগীয় মামলা রেকর্ড করা হয়েছে। এছাড়া বহনকারীকে ২০ হাজার টাকা জরিমানা এবং ড্রোনটিকে জব্দ করা হয়েছে।


ইত্তেফাক/এমএএম