জীবননগর (চুয়াডাঙ্গা) সংবাদদাতা
অল্প খরচে কৃষিজাত পণ্য পরিবহনে বাংলাদেশ রেলওয়েতে এবার সংযোজন করা হবে অত্যাধুনিক ১২৫টি ল্যাগেজ ভ্যান। এর মধ্যে থাকবে ৭৫টি মিটারগেজ ও ৫০টি ব্রডগেজ লাগেজ ভ্যান। শনিবার বিকালে চুয়াডাঙ্গা জীবননগর উপজেলার উথলী রেলওয়ে স্টেশনে ল্যাগেজ ভ্যানে বাণিজ্যপণ্য পরিবহনশীর্ষক অংশী জনসভায় এ তথ্য জানান বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. শামছুজ্জামান। রেলওয়ের রাজশাহী পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক মিহির কান্তি গুহের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর। বিশেষ অতিথির বক্তব্য দেন, পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রধান প্রকৌশলী আল ফাত্তাহ মো. মাসউদুর রহমান।