সান্তাহার রেলওয়ে স্টেশনের অধিকাংশ সিসি ক্যামেরা নষ্ট

আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা

সান্তাহার জংশন রেলওয়ে স্টেশনের অধিকাংশ সিসি ক্যামেরা নষ্ট হয়ে গেছে। এতে নিরাপত্তাব্যবস্থা হুমকির মুখে পড়তে পারে বলে আশঙ্কা স্টেশন সংশ্লিষ্টদের। সান্তাহার রেলওয়ে স্টেশন মাস্টার হাবিবুর রহমান বলেন, ১৯টি সিসি ক্যামেরার মধ্যে বর্তমানে সচল রয়েছে মাত্র ১২টি। প্রতিদিন এ স্টেশন দিয়ে গড়ে প্রায় ৩৫টি ট্রেন চলাচল করে। ফলে দিন-রাত সব সময়ই যাত্রী থাকে স্টেশনে। এমনিতেই স্টেশনে জনবল সংকট রয়েছে, তার ওপর সিসি ক্যামেরাও নষ্ট। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একাধিকবার লিখিতভাবে জানানো হলেও এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।