জয়পুরহাটে জনপ্রিয় হচ্ছে সাথি ফসল চাষ

জয়পুরহাট প্রতিনিধি

লাভজনক হওয়ায় জয়পুরহাটে দিনদিন জনপ্রিয় হচ্ছে সাথি ফসল চাষ। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, জেলায় এবার ৩২০ হেক্টর জমিতে সাথি ফসলের চাষ হয়েছে। শহরের পাঁচুরচক এলাকার কৃষক রিফাত আমিন জানান, এবার তিনি ২০ শতাংশ জমিতে পেঁয়াজের সঙ্গে লালশাক, মুলা, বরবটি চাষ করেছেন। এর ফলে সংসারের চাহিদা মেটানোর পাশাপাশি বাজারে বিক্রি করে বাড়তি আয় করা সম্ভব হচ্ছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক স ম মেফতাহুল বারি জানান, সাথি ফসল চাষ লাভজনক হওয়ায় দিনদিন কৃষকরা এ চাষে আগ্রহী হয়ে উঠছেন।