স্টাফ রিপোর্টার, রংপুর
লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে অনুপ্রবেশ করায় চার ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাদের এক সহযোগীকে আটক করা হয়। রবিবার ভোরে হাতীবান্ধা উপজেলার সীমান্তের দইখাওয়া বিওপি ক্যাম্পের সীমান্তে ভুটিয়ামঙ্গল এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে তাদের হাতীবান্ধা থানায় সোপর্দ করা হয়। হাতীবান্ধা থানার ওসি এরশাদুল আলম জানান, বিকালে চার ভারতীয় নাগরিক ও এক সহযোগীকে লালমনিরহাট জেলহাজতে পাঠানো হয়েছে। অবৈধ অনুপ্রবেশের দায়ে তাদের নামে একটি মামলা দিয়েছে বিজিবি।