সৈয়দপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা

সৈয়দপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় শহরের হাতিখানা মহুয়াগাছ এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, খুলনা থেকে ছেড়ে আসা নীলফামারীর চিলাহাটিগামী রূপসা এক্সপ্রেস ট্রেনটি পার্বতীপুর থেকে সৈয়দপুর স্টেশনে যাওয়ার সময় ঐ যুবক রেললাইন পার হচ্ছিল। এ সময় সে হোঁচট খেয়ে পড়ে গেলে ডান হাত ট্রেনের চাকায় কাটা পড়ে এবং ডান পায়ের বুড়ো আঙুল ও মাথায় আঘাত পায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান জানান, নিহতের পরিচয় এখনো পাওয়া যায়নি। সিআইডিকে জানানো হয়েছে। লাশের ময়নাতদন্ত নীলফামারী জেলা মর্গে করা হয়েছে।