বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা
বড়াইগ্রামে যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে হাত ভেঙে দেওয়ার অভিযোগে স্বামী শরিফুল ইসলাম শ্যামলকে (২৪) আটক করেছে পুলিশ। শনিবার রাতে তাকে আটক করা হয়। রবিবার কোর্টের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। আটক শ্যামল উপজেলার বড়াইগ্রাম সদর ইউনিয়নের দাঁইড়পাড়া গ্রামের মো. মানিক খাঁর ছেলে। স্থানীয়রা জানান, প্রায় বছর খানেক আগে শ্যামল ও আঁখির বিয়ে হয়। বিয়ের সময় আঁখির বাবা-মা শ্যামলকে নগদ এক লাখ টাকা দেন। কিন্তু আরো ৫০ হাজার টাকার দাবিতে সপ্তাহ খানেক আগে শ্যামল আঁখিকে পিটিয়ে তার বাম হাত ভেঙে দেয়। বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ আনোয়ারুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। অভিযুক্তকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে।