ফটো ক্যাপশন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯তম স্বদেশ প্রত্যাবর্তন দিবসকে স্মরণীয় করে রাখতে গতকাল রূপালী ব্যাংকে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান মনজুর হোসেন, এমপি এবং ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ। এ সময় ব্যাংকের ডিএমডি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, খন্দকার আতাউর রহমান ও মোহাম্মদ জাহাঙ্গীরসহ অন্যরা উপস্থিত ছিলেন

০০

সিলেটের ওসমানীনগরে ইউনিয়ন ব্যাংক লিমিটেডের গোয়ালাবাজার শাখা গতকাল ভার্চুয়াল অনুষ্ঠানে উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এ বি এম মোকাম্মেল হক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন ব্যাংকের ডিএমডি হাসান ইকবাল ও মো. নজরুল ইসলাম

০০

কুমিল্লার কান্দিরপাড়ের ভিক্টোরিয়া কলেজ রোডে যমুনা ব্যাংকের ১৪৯তম শাখা উদ্বোধন করেন এলজিআরডি মন্ত্রী মো. তাজুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান নূর মোহাম্মদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার। এছাড়া ব্যাংকের এমডি ও সিইও মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদ উপস্থিত ছিলেন