ডিএসইর ওএমএসের রক্ষণাবেক্ষণ অব্যাহত থাকবে তিন সপ্তাহ

ইত্তেফাক রিপোর্ট

সক্ষমতা বাড়ানোর জন?্য আগামী তিন সপ্তাহ অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেমের (ওএমএস) রক্ষণাবেক্ষণ কাজ অব্যাহত থাকবে বলে জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। গতকাল ডিএসই থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেমের সক্ষমতা বাড়ানোর জন্য আগামী ১১ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত ডিএসইর রক্ষণাবেক্ষণের কাজ অব্যাহত থাকবে? এছাড়া, ডিএসইর মোবাইল অ্যাপের মাধ্যমে ট্রেডিংয়ের সেবা আগামী ১১ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত সকাল ১০টা ১৫ মিনিট থেকে দুপুর ২টা পর্যন্ত চালু থাকবে। নির্ধারিত সময়ের পর আগের নিয়মেই মোবাইল অ্যাপের মাধ্যমে ট্রেডিংয়ের সেবা চালু থাকবে।