শিবালয় (মানিকগঞ্জ) সংবাদদাতা
সেনাবাহিনীর শীতকালীন প্রশিক্ষণ ২০২০/২১ উপলক্ষ্যে মানিকগঞ্জের শিবালয়ে দুস্থ-অসহায় মানুষের মাঝে বিনা মূল্যে চিকিত্সাসেবা, ত্রাণসহায়তা ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল স্থানীয় সদরউদ্দিন ডিগ্রি কলেজ প্রাঙ্গণে সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশনের সার্বিক ব্যবস্থাপনায় এ কার্যক্রম পরিচালিত হয়। এ সময় উক্ত ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ শাহীনুল হক, মানিকগঞ্জ জেলা প্রশাসক এসএম ফেরদৌস, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, সদর হাসপাতাল সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমীন আকন্দ, শিবালয় ইউএনও বিএম রুহুল আমীন রিমনসহ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। করোনাকালে দুস্থ-অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিত্সাসেবা, ত্রাণসহায়তা ও শীতবস্ত্র বিতরণ ইতিবাচক সাড়া ফেলেছে।