সিংগাইর (মানিকগঞ্জ) সংবাদদাতা
৫০০ পিস ইয়াবাসহ দুই জনকে গ্রেফতার করে গতকাল রবিবার আদালতে সোপর্দ করেছে সিংগাইর থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো উপজেলার মাধবপুর পশ্চিম পাড়ার আকবর আলীর ছেলে মো.মঞ্জুরুল ইসলাম ও মো.কদম আলী মন্ডলের ছেলে মো. মতি মন্ডল। গত শনিবার বিকালে পূর্ব চারিগ্রাম আব্দুল হালিমের বসতবাড়ির সামনে পাকা রাস্তার ওপর ইয়াবা বিক্রিকালে হাতেনাতে তাদের গ্রেফতার করা হয়। মামলার বাদী ও তদন্ত কর্মকর্তা এসআই মো. আব্দুর রহিম বলেন, এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আসামিদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। এদের সঙ্গে যারা জড়িত তাদেরকেও খোঁজা হচ্ছে। এদিকে এর আগের রাতে জামির্ত্তার চর খালিয়া গ্রামের সাদেক আলীর পরিত্যক্ত বাড়ি থেকে সাতটি প্লাস্টিকের ড্রামে ভর্তি ৩৫০ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়।