মুম্বাই হামলার মূল হোতাকে লস্কর-ই-তইবার শীর্ষ কমান্ডার জাকিউর রহমান লাকভিকে দোষী সাব্যস্ত করতে পাকিস্তানের উপর পাকিস্তানের চাপ প্রয়োগ করছে আমেরিকা। মার্কিন পররাষ্ট্র অধিদপ্তরের এক টুইটে এমনটাই ইঙ্গিত করেছে তারা।
মার্কিন পররাষ্ট্র অধিদপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া ব্যুরোর এক টুইটে বলা হয়েছে,‘জাকিউর রহমান লাকভির বিচার প্রক্রিয়ায় আমরা খুশি। কিন্তু ওর অপরাধ সন্ত্রাসে আর্থিক মদত দেওয়ার থেকেও অনেক বেশি গুরুতর। মুম্বাই হামলার মতো জঙ্গি হামলায় জড়িত থাকার অভিযোগেও ওকে দোষী সাব্যস্ত করুক পাকিস্তান’
We're encouraged by recent conviction of Zaki ur Rehman Lakhvi. However, his crimes go far beyond financing terrorism. Pakistan must further hold him accountable for his involvement in terrorist attacks incl Mumbai attacks: US Dept of State,Bureau of South & Central Asian Affairs pic.twitter.com/EUPYXGFrkE
— ANI (@ANI) January 9, 2021
২০০৮ সালের মুম্বাই হামলার পরে গ্রেপ্তার করা হয়েছিল লাকভিকে। তার বিরুদ্ধে ওই হামলার পরিকল্পনা ও প্রয়োজনীয় আর্থিক মদত দেওয়ার অভিযোগ রয়েছে। কিন্তু এক যুগ পেরিয়ে গেলেও সেই বিচার শেষ হয়নি। ২০১৫ সালে ওই মামলায় জামিনও পেয়ে যায় সে। তার আগে জেলে বসেই অবশ্য জঙ্গি হামলার পরিকল্পনা করার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে।
এদিকে আরেক কুখ্যাত জঙ্গি মাসুদ আজহারের বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। ১৮ জানুয়ারির মধ্যে তাকে আদালতে পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে পুলিশকে।
ইত্তেফাক/এএইচপি