নিয়মিত পাঠ:তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

ষষ্ঠ শ্রেণি

 

সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা,

পূর্বের পাঠে আমরা প্রথম অধ্যায়ের প্রথম পাঠ শেষ করেছি। আজ আমরা প্রথম অধ্যায়ের দ্বিতীয় পাঠ তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ধারণা বিষয়ে আলোচনা করবো। পাঠের প্রথমে আলোচ্য বিষয় রয়েছে চিঠি। সনাতন পদ্ধতির চিঠির মতো বর্তমানের চিঠির আদান-প্রদানের পদ্ধতি এক রকম নয়, এখনকার চিঠিসমূহ ডাইনামিক। চিঠির সাথে দেয়া যায় ছবি, ভিডিও, অডিওসহ অন্য সকল কন্টেন্ট এবং তা শেয়ার করা যায় খুব দ্রুত সময়ে। যেখানে আলোচনা করা হয়েছে গ্লোবালভিলেজ সম্পর্কে। সাথে আলোচনা রয়েছে ডিজিটাল ইলেক্ট্রনিক্স সম্পর্কেও, যার মাধ্যমে বদলে গেছে পুরো পৃথিবীর চিত্র এবং আমাদের দেশও ডিজিটাল বাংলাদেশে রূপান্তর হচ্ছে। তবে ডিজিটাল ইলেক্ট্রনিক্স আমাদের জীবনকে যতোটা সহজ করেছে, পাশাপাশি আমাদের পরিবেশও নষ্ট হচ্ছে যথাযথ ব্যবহার না করার ফলে। এক সময় বড়বড় অফিস আদালত, গবেষণাগার বা প্রয়োজনীয় জায়গায় অনেক বড় বড় কম্পিউটার ব্যবহার হতো, যা আয়তনে প্রায় ঘরের সমান বা আরো বড়। ক্রমান্বয়ে প্রযুক্তির উন্নয়নে সেই বড় বড় কম্পিউটার আমাদের মোবাইলেই চলে এসেছে। শুধু তাই নয়, প্রযুক্তির প্রতিটা ধাপে প্রভূত উন্নতি হয়েছে, যার ফলে আমাদের জীবন-মান অনেক উন্নত হয়েছে। এসকল বিষয়সমূহ দ্বিতীয় পাঠে আলোচনা করা হয়েছে। তবে পাঠে আমরা কিছ ুনতুন শব্দের সাথে পরিচয় হয়েছি, সেগুলো হলো- গ্লোবালভিলেজ, ভার্চুয়াল, ডিজিটাল, ইলেক্ট্রনিক্স, ডিজিটালযুগ, ডিজিটাল বাংলাদেশ, প্রযুক্তি, কম্পিউটার, সফটওয়্যার, অপটিক্যাল ফাইবার, উপগ্রহ, ইনফরমেশন সুপার হাইওয়ে। এখন প্রয়োজনীয় শব্দসমূহের আলোচনা করবো।

গ্লোবালভিলেজ: বিশ্বগ্রাম বা গ্লোবালভিলেজ বলতে সাধারণত এমন একটি ধারণাকে বোঝানো হয় যেখানে বিশ্বের বিভিন্ন প্রান্তের লোকজন নিজ দেশের সীমানা পেরিয়ে ও দেশ বা অঞ্চলের পরিচিতি ছাড়া পরস্পরের সাথে সহজে যাতায়াত ও ভ্রমণ, গণমাধ্যম ও ইলেকট্রনিক যোগাযোগের মাধ্যমে যুক্ত থেকে এবং ক্রমেই একটি একক কমিউনিটিতে পরিণত হচ্ছি। গ্লোবালভিলেজ বা বিশ্বগ্রামকে নিম্নোক্তভাবে সংজ্ঞায়িত করা যায়- অক্সফোর্ড আমেরিকান ডিকশনারি অনুযায়ী- “বিশ্বকে বিবেচনা করা হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে সংযুক্ত একক সম্প্রদায়। উইকিপিডিয়ার উদ্ধৃতি অনুযায়ী- ‘বিশ্বগ্রাম’ হচ্ছে একটি সামাজিক এবং সাংস্কৃতিক কাঠামো।

ভার্চুয়াল: ভার্চুয়াল শব্দের বাংলা আভিধানিক অর্থ ‘কার্যসিদ্ধ’ বা ‘কার্যকর ক্ষমতা সম্পন্ন’। ভার্চুয়াল বলতে বোঝায় এমন কিছ ুযা অনুভবে আছে কিন্তু বাস্তবে নেই।

‘ফলত: বটে, কিন্তু বাহ্যত: নয় এমন’, বলা যায়, এটা এমন কিছু যার বাস্তব কোন অস্তিত্ব নেই।

ডিজিটাল:ইংরেজি Digit থেকে Digital শব্দের উত্পত্তি। Digit হচ্ছে noun আর Digital হচ্ছে verb. Digit অর্থ সংখ্যা আর Digital অর্থ আঙ্গুল দিয়ে গণনা করা। মূলত: ডিজিটাল এর অর্থ গণনা করা হলেও আঙ্গুল দিয়ে সংখ্যা গণনা করার মতোই সহজ তাই অনেক সময় ডিজিটাল একটি রূপক অর্থে ব্যবহার করা হয়।