ধাঁধা

     ১.  ধান খায় মণে মণে বমি করে চাল,

           তবু তার ক্ষুধা বুঝি থাকে চিরকাল।

               

      ২.  এক দিকে কালা আর এক দিকে ধলা,

           কালা ধলা বাড়ে ছাড়ে এক কলা কলা।

           অবশেষে ধলা এসে আলো করে দেশ

           কালো মিয়া আলো দেখে হয় নিঃশেষ।

 

      ৩.  চলতে পথে মাঝে মাঝে আস্ত মানুষ গিলে,

           না খেয়ে ফের উগরিয়ে দেয় পয়সা কিছু দিলে।

              

      ৪.  কাঁটার ঘরে বইসা থাকে কাঁটার মুকুট দিয়া,

           অঙ্গ ভরা চক্ষু বল কোন সাহেবের মিয়া?

               

       ৫. দুই চোখে কখনো তা দেখিতে না পাই,

           অজান্তে নাকে মুখে তবু গিলে খাই।

            

রচনা :বেণীমাধব সরকার