বাংলাদেশের সর্বাধিক বিক্রিত মোবাইল ফোন ব্র্যান্ড সিম্ফনি এবার দেশের বাজারে নিয়ে এলো ৪জিবি র্যাম, ৬৪জিবি রম সমৃদ্ধ ৫০০০ মিলি এ্যাম্পিয়ার বিগ ব্যাটারির নতুন একটি স্মার্টফোন ‘সিম্ফনি জেড৩০ প্রো’। সাধারণ ব্যবহারে সিম্ফনি’র এই স্মার্টফোনটি ফুল চার্জে চলবে দুই দিন পর্যন্ত এবং গ্লাস ব্যাটারি কভার, এআই সমৃদ্ধ ট্রিপল রিয়ার ক্যামেরা এবং মিডিয়াটেক এর প্রিমিয়াম চিপসেট একে দিচ্ছে ফ্ল্যাগশিপ এর তকমা।
‘লিভ লাইক এ প্রো’ স্লোগানের এই ফোনে অপারেটিং সিস্টেম হিসেবে আছে এ্যান্ড্রোয়েড ১০.০। ২০:৯ এ্যাসপেক্ট রেশিও’র এই হ্যান্ডসেটটিতে আছে ৬.৫২ ইঞ্চ ২.৫ডি ইনসেল ভি নচ ডিসপ্লে যার রেজ্যুলেশন এইচডি প্লাস বা ৭২০x১৬০০।
১.৮ গিগাহার্জ এর পাওয়ারফুল এবং পাওয়ার এফিসিয়েন্ট অক্টাকোর প্রসেসর ও মিডিয়াটেক এর প্রিমিয়াম কোয়ালিটির চিপসেট হ্যালিও এ২৫ এর সাথে জিপিউ হিসেবে আছে আইএমজি পাওয়ার ভিআর জিই৮৩২০ যার স্পীড ৬০০ মেগাহার্জ এবং ডিডিআর ফোর ভার্সন র্যাম এর ফলে হাই রেঞ্জের গেম গুলো খেলা যাবে স্বাচ্ছন্দে। আর ৫০০০ মিলি এ্যাম্পিয়ার নন রিমুভেবল লি-পলিমার ব্যাটারি দিচ্ছে ২৮ ঘন্টা পর্যন্ত কলিং, ৩৮ ঘন্টা পর্যন্ত মিউজিক, ১৩ ঘন্টা পর্যন্ত ভিডিও, ৮ ঘন্টা ব্রাউজিং এবং ৬ ঘন্টা পর্যন্ত গেমিং করার নিশ্চয়তা।
সুন্দর ছবি তোলার জন্য স্মার্টফোনটির ব্যাক সাইডে আছে তিনটি ক্যামেরা। ১৩ মেগাপিক্সেল এর প্রাইমারি ক্যামেরার সাথে ২ মেগাপিক্সেল এর ডেপথ সেন্সর এবং ৫ মেগাপিক্সেল এর আল্ট্রা ওয়াইড এ্যাংগেল আর ফ্রন্টে থাকছে ৮ মেগাপিক্সেল এর ফ্রন্ট ক্যামেরা যার এ্যাপারচার ২.০। সিম্ফনির এই ফ্ল্যাগশিপ ফোনটি ইন্ডিগো ব্লু, পার্শিয়ান ব্লু এবং এ্যামাজন গ্রীন কালারে পাওয়া যাচ্ছে ১০ হাজার ৮৯০ টাকায়। এছাড়াও এই স্মার্টফোনটির সাথে থাকছে বাংলালিংক এবং রবির ডাটা বান্ডেল অফার।