টিজার দিয়ে বিশ্ব রেকর্ড

 

দীর্ঘদিনের নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সম্প্রতি মুক্তি পায় ‘কেজিএফ চ্যাপ্টার ২’ সিনেমার প্রথম টিজার। টিজার প্রকাশ্যে আসতেই একের পর এক রেকর্ড গড়ে যাচ্ছে। শুধু বলিউড নয়, হলিউডের ইতিহাসও নতুন মাইলফলক রচনা করলো কেজিএফ ২। মুক্তির দিনেই সিনেমাটি ভেঙে দিয়েছিল ইউটিউবের প্রথমদিনে দক্ষিণের সিনেমার সব থেকে বেশি ভিউয়ের রেকর্ড। আর মুক্তির ৪ দিন পর ১৩১ মিলিয়ন ভিউ নিয়ে দখল করে নিয়েছে ভারতের সবচেয়ে বেশি ভিউ পাওয়া টিজারের স্থান। শুধু তাই নয়, ৪ দিনের হিসেবে সারাবিশ্বের সর্বোচ্চ ভিউ পাওয়া টিজার হিসেবেও রেকর্ড করেছে ছবিটি।

প্রশান্ত নীলের পরিচালনায় ‘কেজিএফ চ্যাপ্টার ২’-তে যশ ও সঞ্জয়ের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন বলিউড তারকা রাভিনা ট্যান্ডন।