বদলগাছী (নওগাঁ) সংবাদদাতা
বদলগাছীতে এবার হলুদের ভালো ফলন হয়েছে। সেই সঙ্গে বাজারে ভালো দাম থাকায় খুশি উপজেলার চাষিরা। দাড়ীশন গ্রামের কৃষক কাউছার ও আশ্রাফ জানান, অন্যান্য বছরের তুলনায় এ বছর হলুদের ফলন অনেক ভালো হয়েছে। ভোলার পালসা গ্রামের রুবেল হোসেন, জাফর আলী ও বেলাল হোসেন বলেন, এবার প্রতিবিঘা জমিতে ৪০-৪৫ মণ হলুদ পাওয়া যাচ্ছে। বাজারে প্রতি মণ হলুদ বিক্রি করছি ৮০০-৯০০ টাকায়। উপজেলা কৃষি অফিসার হাসান আলী বলেন, উপজেলায় এবার ১২০ হেক্টর জমিতে হলুদ আবাদ হয়েছে। এখন পুরোদমে হলুদ তোলা শুরু করেছেন কৃষকরা।