সিলেটে বিএডিসির সবজি বীজ বিভাগের মাঠ দিবস পালন

দক্ষিণ সুরমা সংবাদদাতা

সিলেটের দক্ষিণ সুরমায় বিএডিসির সবজি বীজ বিভাগের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে সবজি বীজ উত্পাদন, প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ ও বিতরণ কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের উত্পাদিত বারি হাইব্রিড মিষ্টিকুমড়া-২ এর মাঠ দিবস পালন করা হয়েছে। সমবার সকালে দক্ষিণ সুরমা উপজেলার কুচাই ইউনিয়নের শ্রীরামপুর এলাকায় অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ দিলীপ কুমার অধিকারী, বিএডিসি সিলেটের যুগ্মপরিচালক (সার) রবীন্দ্র কুমার সিংহ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিলেটর উপপরিচালক মো. সালাউদ্দিন, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট, সিলেটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড.এনায়েত উল্লাহ, জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা কৃষিবিদ মো. আক্তারুজ্জামান, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা বিমল চন্দ্র সোম উপপরিচালক (বীজ উত্পাদন), বিএডিসি কৃষিবিদ আশুতোষ দাশ, বিএডিসি, সিলেটের উপপরিচালক (এএসসি), মোহাম্মদ খোরশেদ আলম, সিনিয়র সহকারী পরিচালক (খামার), পরিতোষ চন্দ্র পাল, উপজেলা কৃষি অফিসার শামীমা আক্তার, সহকারী পরিচালক (বীজ উত্পাদন) সারওয়ার এ জাহান, বিএডিসি, সিলেট। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএডিসি, সিলেট অঞ্চলের উপপরিচালক (বীজ বিপণন) কৃষিবিদ সুপ্রিম পাল।