স্টাফ রিপোর্টার, রংপুর
রংপুরে মেয়র কাপ টি টুয়ান্টি ক্রিকেট টুর্নামেন্টের ২য় দিনে গতকাল সোমবার প্রথম খেলায় শ্যামা সুন্দরী দি বিউটি চিকলী চ্যালেঞ্জারকে সুপার ওভারে ৪ রানে হারায়। জাতীয় দলের খেলোয়াড় আরিফুল ইসলাম ম্যান অব দ্য ম্যাচ হন।
দিনের অপর খেলায় হাঁড়িভাঙ্গা কাটার্স তিস্তা চ্যালেঞ্জারকে ৮ উইকেটে পরাজিত করে। হাঁড়িভাঙ্গা কাটার্সের অধিনায়ক বিশ্বকাপ অনূর্ধ্ব-১৯ জয়ী দলের অধিনায়ক আকবর আলী ৪২ রান করেন। নগরী ও তার পার্শ্ববর্তী এলাকার বিপুল সংখ্যক দর্শক উক্ত খেলা উপভোগ করে। টুর্নামেন্টে জাতীয় দলের প্রাক্তন ও বর্তমান খেলোয়াড়ও অংশ নিচ্ছেন।
দুই ম্যাচের ম্যান অব দ্য ম্যাচ আকবর আলী ও আরিফুল ইসলামের হাতে পুরস্কার তুলে দেন রংপুর সিটি করপোরেশনের মেয়র মো. মোস্তাফিজার রহমান মোস্তফা।