স্পোর্টস ডেস্ক
নিউজিল্যান্ডে টেস্ট ও টি-টুয়েন্টি দুই সিরিজেই লজ্জাজনক পরাজয়ের পর পাকিস্তানের প্রধান কোচ মিসবাহ-উল-হক ও বোলিং কোচ ওয়াকার ইউনিসের ভবিষ্যত্ এখন কাঁটাতারে। আজ পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)-এর বাত্সরিক সভায় ২০২০-২১ মৌসুমে জাতীয় দলের সার্বিক পারফরম্যান্সকে মূল্যায়ন করা হবে; মূল্যায়ন করা হবে এই দুই কোচের উপযোগীতাও, খবর ক্রিকইনফোর।
পিসিবির ক্রিকেট কমিটির এই সভায় সভাপতিত্ব করবেন পিসিবির প্রধান নির্বাহী ওয়াসিম খান।