করোনা সংক্রমণ বাড়ায় উপবাস করবেন মালাউয়ের প্রেসিডেন্ট

ইত্তেফাক ডেস্ক

মালাউইতে সাম্প্রতিক সময়ে সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় দেশটির প্রেসিডেন্ট বেতার ভাষণে ২১ দিনের উপবাস শুরু করার ঘোষণা দিয়েছেন। তবে স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানান, এই পরিস্থিতিতে প্রার্থনা-উপবাস ছাড়াও বিধি নিষেধ মানাটা অপরিহার্য্য ও রবিবার মালাউইতে ১২ জনের মৃত্যু ও ৩৮১ জন আক্রান্ত হয়েছে যা দেশে সর্বোচ্চ রেকর্ডকৃত সংখ্যা। প্রেসিডেন্ট চাকওয়েরা বলেন, আমিসহ বহু জনগণ নিষেধাজ্ঞা উপেক্ষা করেছি। তাই আমাদের এই নতুন সংক্রমণ দেখা দিয়েছে। —ভয়েস অব আমেরিকা