বাংলা প্রথমপত্র
এইচ.এম. ফেরদাউস হাসান প্রভাষক, মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ, ঢাকা
‘আমার পরিচয়’
২৪। “সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই।” এটি হলো বাঙালির-
(ক) চেতনা (খ) প্রাণের কথা
(গ) আদিকথা (ঘ) বীজমন্ত্র
২৫। সৈয়দ শামসুল হক সব বিভেদের রেখা মুছে দিয়ে কিসের ছবি আঁঁকতে চেয়েছেন?
(ক) সাম্যের (খ) প্রেমের
(গ) বীজমন্ত্রের (ঘ) শান্তির
২৬। ‘আমার পরিচয়’ কবিতায় ‘আউল’ বলতে বোঝানো হয়েছে-
i. আলপথকে ii. আউলিয়াকে
iii.সংঙ্গার বিরাগী ব্যক্তিকে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
২৭। ‘আমার পরিচয়’ কবিতায় বাংলা লোকসাহিত্যের উপাদানগুলো হলো-
i. কমলার দীঘি ii. মহুয়ার পালা
iii. সওদাগরের ডিঙা
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
২৮। “সব বিভেদের রেখা মুছে দিয়ে সাম্যের ছবি আঁঁকবই।”- এ উক্তিটিতে প্রকাশ পেয়েছে-
i. বাঙালি সকল সামপ্রদায়িকতার ঊর্ধ্বে
ii. ধর্ম-বর্ণ-গোত্রে সৌহার্দ্যের বন্ধন।
iii. সমপ্রীতি, ভ্রাতৃত্ব ও বন্ধুত্ব কথার কথা মাত্র।
নিচের কোনটি সঠিক?
(ক) i (খ) iii (গ) ii (ঘ) i, ii ও iii
২৯। কবি সৈয়দ শামসুল হক রচিত ‘আমার পরিচয়’ কবিতায় তাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না, যারা-
i. শিকড়হীন পরগাছাস্বরূপ
ii. জন্মভূমির প্রতি দায়িত্ববোধহীন।
iii. নাড়ীর টানে মাটির বুকে ফেরে না।
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ো এবং ৩০ ও ৩১ নং প্রশ্নের উত্তর দাও:
পাল রাজবংশের রাজা ধর্মপাল পাহাড়পুরের বৌদ্ধবিহার নির্মাণ করেন। এর অপর নাম সোমপুর বিহার। এখানে ৬৩টি মূর্তি ও ৪টি শিলালিপি পাওয়া গেছে। এগুলো আমাদের অতীত সংস্কৃতির নিদর্শন।
৩০। উদ্দীপকটিতে ‘আমার পরিচয়’ কবিতার ফুটে ওঠা দিক কোনটি?
(ক) বাঙালির গৌরবময় ঐতিহ্য
(খ) বৈদেশিক চিত্রকলার শ্রেষ্ঠত্ব
(গ) পর্যটনের বিষয়বস্তু
(ঘ) জাদুঘরের রক্ষিত সম্ভার
৩১। উদ্দীপকের সাথে কবিতার সাদৃশ্যপূর্ণ বাক্য হলো-
i. আমি তো এসেছি পালযুগ নামে চিত্রকলার থেকে
ii. এসেছি বাঙালি পাহাড়পুরের বৌদ্ধবিহার থেকে
iii. এসেছি বাঙালি বরেন্দ্রভূমে সোনা নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
২৪-ঘ,২৫-ক,২৬-গ,২৭-ঘ,২৮-গ,২৯-ঘ
৩০-ক,৩১-গ