নিয়োগ বিজ্ঞপ্তি

নিয়োগ: মোহাম্মদ ইউসুফ উচ্চ বিদ্যালয় (নিম্ন মাধ্যমিক পর্যায়ে এমপিওভুক্ত), ডাক-গিয়াসনগর, উপজেলা ও জেলা-মৌলভীবাজার-এ সরকারি বিধিমোতাবেক একজন প্রধান শিক্ষক, একজন অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ও একজন নিরাপত্তাকর্মী এমপিওভুক্ত শূন্য পদে নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীগণকে বিদ্যালয়ের অনুকূলে প্রধান শিক্ষক পদে ৫০০ (পাঁচশত) ও অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে ৩০০ (তিনশত) টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডারসহ সভাপতি বরাবর বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে ডাকযোগে/সরাসরি আবেদন করতে হবে। —সভাপতি।           সিকে-৫৩