উইন্ডিজরা সবাই করোনা নেগেটিভ

স্পোর্টস রিপোর্টার

তিন ওয়ানডে ও দুই টেস্টের সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসা ওয়েস্ট ইন্ডিজ দল এখন হোটেলে কোয়ারেন্টাইনে রয়েছে। গত ১০ জানুয়ারি ঢাকায় এসেছিল ক্যারিবীয়রা। গত সোমবার করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছিল দলের ক্রিকেটার, সাপোর্ট স্টাফসহ সবাই। ৩৮ সদস্যের সবাই করোনা নেগেটিভ রিপোর্ট পেয়েছেন। গতকাল ওয়েস্ট ইন্ডিজের মিডিয়া ম্যানেজার ডারিও বার্থলে এ তথ্য জানিয়েছেন।

চতুর্থ দিন থেকে মাঠে নামার কথা উইন্ডিজদের। তার আগে আরেক বার করোনা পরীক্ষা হবে তাদের। দ্বিতীয় বার করোনা নেগেটিভ রিপোর্ট পেলেই অনুশীলন শুরু করবে তারা। আগামী ১৮ জানুয়ারি বিকেএসপিতে প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারীরা। ২০ জানুয়ারি শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।