নিরাপত্তাকর্মীর গায়ে হাত
স্পোর্টস রিপোর্টার
ফেডারেশন কাপ ফাইনালে চ্যাম্পিয়ন হওয়ার পর বসুন্ধরা কিংসের তৌহিদুল আলম সুবজ অপ্রীতিকর ঘটনা ঘটিয়েছেন। খেলার পর তার আত্মীয়স্বজন মাঠে ঢুকতে গেলে নিরাপত্তা সুপারভাইজার সোহেল থামিয়ে দেন এবং অন্য গেট দিয়ে ঢুকতে অনুরোধ করেন। অন্য গেট দিয়ে ঢুকে সবুজকে নালিশ করেন আত্মীয়রা। রাগেক্ষোভে নিরাপত্তা সুপারভাইজারকে মারতে উদ্যাত হন। শার্টের কলার ধরে টানাহ্যাঁচড়া করেন। শোকজ করা হয়েছিল। সবুজ ক্ষমা চাইলেও তাকে ৫০ হাজার টাকা জরিমানা এবং দুই ম্যাচ সাসপেন্ড করা হয়, জানায় বাফুফে।