পঞ্চগড়ে কম্বলের দাবিতে বিক্ষোভ মিছিল

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ে কম্বলের দাবিতে মঙ্গলবার দুপুরে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও স্মারকলিপি দেওয়া হয়েছে। বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি এ বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছে।

পঞ্চগড় সরকারি মিলনায়তন চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নেয়। সেখানে অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠানে শত শত নারী-পুরুষ অংশ নেন। পরে ক্ষেতমজুর সমিতির জেলা কমিটির সভাপতি মো. আশরাফুল ইসলাম ও সাধারণ সম্পাদক রহিদুল ইসলাম মিন্টু জেলা প্রশাসককে স্মারকলিপি দেন।  এদিকে জেলা প্রশাসক ড. সাবিনা ইয়াসমিন স্মারকলিপিটি গ্রহণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বোদা ও দেবীগঞ্জকে পাঠান।