পাটকল ও চিনিকল রক্ষার দাবিতে পদযাত্রা

স্টাফ রিপোর্টার, রাজশাহী

রাজশাহীতে বন্ধ হয়ে যাওয়া সব কলকারখানা আধুনিকায়ন করে পুনরায় রাষ্ট্রীয়ভাবে চালু করার দাবিতে পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় ওয়ার্কার্স পার্টির রাজশাহী জেলা ও মহানগর কমিটির উদ্যোগে নগরীর আলুপট্টি মোড়ে পাটকল, টেক্সটাইল মিল, চিনিকল ও আখচাষিদের রক্ষার দাবিতে এ পদযাত্রা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও রাজশাহী-২ আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা এমপি। পদযাত্রা শেষে নগরীর লক্ষ্মীপুর মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।